আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইলের এক রেডিও চ্যানেল অ্যারিয়েল শ্যারনের (৮৫) মৃত্যুর সংবাদ দিয়েছে।
দীর্ঘ ৮ বছর যাবত কোমায় থাকা জায়নবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আজ (শনিবার, ১১ই জানুয়ারী) মারা গেছেন।
কে ছিলেন অ্যারিয়েল শ্যারন?
‘অ্যারিয়েল, তোমার পড়াশুনার প্রয়োজন নেই, মানুষ হত্যার কাজেই তুমি বেশী যোগ্য। শিক্ষিত ব্যক্তিদের চেয়ে বর্তমানে আমাদের খুনী’র প্রয়োজন” –অভিশপ্ত নেতা অ্যারিয়েল শ্যারন সম্পর্কে জায়নবাদী ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী বিন গোরিনের এ বাক্যগুলোই বলেছিলেন। তেলআবিবের একটি হাসপাতাল থেকে জায়নবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি জায়নবাদী ইসরাইলের সবচেয়ে নির্দয় নেতা হিসেবে পরিচিত।
১৯৬৫ সালে জেনারেল উযী মারহামের সাথে আলাপকালে তিনি বলেছিলেন : যা কিছুকে আন্তর্জাতিক নীতি ও আইন বলা হয় আমি সে সম্পর্কে কিছুই জানি না। আমি প্রতিজ্ঞা করছি, যে ফিলিস্তিনী শিশুই জন্মগ্রহণ করবে তাকে আগুনে পুড়িয়ে মারবো। ফিলিস্তিনী নারী ও শিশুরা তাদের পুরুষদের চেয়ে অধিক বিপজ্জনক; কেননা প্রতিটি ফিলিস্তিনী শিশুর বেঁচে থাকার অর্থ হল ফিলিস্তিনী প্রজন্মের অব্যাহত থাকা।
ওদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শ্যারনের মৃত্যুকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেছে, ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হাত নিয়ে এক দাগী অপরাধী পৃথিবী থেকে বিদায় হয়েছে।
শ্যারনের মানবতা বিরোধী পদক্ষেপসমূহের কিছু নমুনা :
(১) ১৯৫৩ সালে আল-কুতাইবা অঞ্চলে গণহত্যা।
(২) ১৯৬৭ সালে মিশরীয় বন্দীদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যা।
(৩) বৈরুত আক্রমণ এবং এ শহরের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধকর্ম।
(৪) সাবরা ও শাতিলা হত্যাকাণ্ড।
(৫) ২০০০ সালে পবিত্র মসজিদুল আকসা অবমাননা।
(৬) ২০০০ সালে জানিনের গণহত্যা।
(৭) কথিত নিরাপত্তা দেয়াল অভিযান।
এ ছিল শ্যারনের মানবতা বিরোধী কর্মকাণ্ডের একটি অংশ মাত্র যাতে শ্যারন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।